HomeTagsParesh Pal

Paresh Pal

Paresh Pal: যতবার ডাকবে ততবার আসব, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানালেন পরেশ পাল

কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বারসিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন সাড়ে তিন ঘন্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, যতবার ডাকবে ততবার আসব। অভিজিৎ সরকারের পরিবারের উদ্দেশ্যে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা বিজেপি করে কাউকে না কাউকে পার্টি করতে হত সেকারণেই আমাকে তলব করা হয়েছে।

Post Poll Violence: সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, ভোট পরবর্তী হিংসায় হাজিরা

কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় বারবার বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও মৃতের পরিবার। সেই মামলায় সিবিআইইয়ের তলব পেতেই মঙ্গলবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয় তাঁকে।সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, রাজনৈতিক মহলে জল্পনা। 

Sukanta Majumder: বিধানসভায় বসার যোগ্য নয়, অন্তঃসত্ত্বাকে হামলার ঘটনায় পরেশকে বিঁধলেন সুকান্ত

বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, পরেশ তো এর আগে বহু লোককে পিটিয়ে মেরেছে। এরা বিধানসভায় বসার যোগ্য নয়। অন্য রাজ্য হলে এই সমস্ত বিধায়করা জেলের ভিতরে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং সমাজে এরা দাদাগিরি করতে পারে। অন্য রাজ্য হলে যেখানে ভারতবর্ষের আইন চলে, এই বিধায়ককে ধরে জেলে ঢুকিয়ে দিত।

Paresh Pal: বিজেপি কর্মী খুনের অভিযোগ, সিজিও কমপ্লেক্সে পরেশ পাল

সেই ঘটনায় এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অভিজিৎ এর দাদা বিশ্বজিৎ ধর্নায় বসতেই তৎপর হল সিবিআই। তলব করা হয় তৃণমূল বিধায়ককে।

অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের তৎপরতা, তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের তৎপরতা। এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে পরেশ পালকে।

Trending Now