নজরবন্দি ব্যুরো: অতিবৃষ্টিতে বিধ্বস্ত গ্রাম থেকে শহর, আষাঢ়ের প্রথম দিন থেকেই ভারী বৃষ্টি দিয়ে বঙ্গে বর্ষা ঋতুর আগমন। বর্ষার প্রথমেই এত ভারী বৃষ্টি এর আগে কবে হয়েছে সেই রেকর্ড খুঁজতে ব্যস্ত আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিসের সূত্র মারফত খবর এই ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে আগামীকাল আরো বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে রবিবার থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে।
আরও পড়ুনঃ জলমগ্ন তিলোত্তমা, দিলীপ বলছেন কাজ করার ইচ্ছেই নেই মমতা সরকারের


ভারী বৃষ্টির প্রভাবে দক্ষিণ বঙ্গের জেলা গুলি বিশেষ করে কলকাতা দক্ষিণ 24 পরগনা জলমগ্ন। দক্ষিণের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে। বৃষ্টির প্রভাবে উত্তাল সমুদ্র আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে নদীতে মাছ ধরতে না যাবার জন্য। আজ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এ। অপরদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কলকাতা পশ্চিম মেদিনীপুর দার্জিলিং ঝারগ্রাম জলপাইগুড়ি কালিংপং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। আবার আগামীকাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহারে।
অতিবৃষ্টিতে বিধ্বস্ত গ্রাম থেকে শহর, কিন্তু বর্ষা শুরু হতেই এত ভারী বৃষ্টি কেন? কি বলছেন আবহাওয়াবিদরা?আবহবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। মেঘলা আবহাওয়ায় সাগর থেকে যোগ হচ্ছে প্রচুর জলীয় বাষ্প। সেইসঙ্গে বঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।তার জেরে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জল থৈ থৈ মহানগর। উত্তর থেকে দক্ষিণ– বৃষ্টি ভেজা রাজ্যের প্রায় সব প্রান্তর। তবে হাওয়া অফিস কিছুটা স্বস্তির খবর জানিয়েছেন এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত তারপর থেকে উন্নতি হবে আবহাওয়া।







