রাজ্যে কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? কি জানালো রেল দফতর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? করোনা পরিস্থিতিতে টানা কয়েক মাস বন্ধ লোকাল ট্রেন চলাচল। অস্বস্তিতে সাধারণ জনগণ। দীর্ঘ লকডাউন কাটিয়ে আনলক পর্ব চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছেন আনলক-৫ এর নিয়ম কানুন।

আরও পড়ুনঃ ২০ টাকাতেই পেটভর্তি খাবার। এবার গড়িয়াতে বামেদের শ্রমজীবী ক্যান্টিন।

Shamim Ahamed Ads

কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছেন স্বাভাবিক ছন্দে ফিরতে। প্রায় সবকিছুই খোলার অনুমতি মিলছে ধীরে ধীরে। তবে মাক্স ও স্যানিটাইজার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে নিউ নরমাল জীবনে।

এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সবার মনে। লোকাল ট্রেন চালু হবে কবে থেকে?এ বিষয়ে কিছু এখনো জানানো হয়নি স্পষ্টভাবে।

তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানো হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের চাহিদার উপর ভিত্তি করে। একই সঙ্গে বিবেচনা করা হবে সেখানকার করোনা পরিস্থিতি ও।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব সম্প্রতি জানান, রেল সিদ্ধান্ত নিয়েছে যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়টি রাজ্য সরকারের প্রয়োজন এবং করোনা পরিস্থিতির উপর নির্ভর করে বিবেচনা করার।

রাজ্যে কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব এর বক্তব্য,”যাত্রীবাহী ট্রেনের প্রসঙ্গে বলতে গেলে আমরা এখন দৈনন্দিন ভিত্তিতে ট্রেনের চাহিদা, ট্রেনের ভিড় ( কোন লাইনে ট্রেনের চাপ কেমন) এবং করোনা পরিস্থিতির মূল্যায়ন করব। যেখানে প্রয়োজন আছে, সেখানে আমরা ট্রেন চালাব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত