নজরবন্দি ব্যুরো: ২০ টাকাতেই পেটভর্তি খাবার। এবার গড়িয়াতে বামেদের শ্রমজীবী ক্যান্টিন। করোনা পরিস্থিতিতে লকডাউন পর্বে বামপন্থীরা নানাভাবে পাশে থেকেছে সাধারণ মানুষের। প্রায় প্রত্যেক এলাকায় শ্রমজীবী রান্নাঘর খুলেছে অতি স্বল্প মূল্যে। এবার শ্রমজীবী রান্নাঘরের শুভ উদ্বোধন গড়িয়া পাটুলিতে। অসাধারণ পরিশ্রমের ফসল এলাকার বামপন্থী নেতা কর্মী সমর্থকদের।
আরও পড়ুনঃ ‘মুক্তি দিন’ সামাজিক মাধ্যমে ঝড় উচ্চ প্রাথমিক চাকুরিপ্রার্থীদের।


এই রান্নাঘর থেকে এক বেলার খাবার পৌঁছে যাবে চারখানা ডিসট্রিবিউশন কেন্দ্রে। যার মাধ্যমে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন। এলাকার মানুষের কথা ভেবে এই উদ্যোগ। খাবারের মূল্য ন্যূনতম ২০ টাকা। গড়িয়া পাটুলি তে শ্রমজীবী রান্নাঘরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবতী, বিকাশ ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি, নাট্যকার চন্দন সেন, চন্দনা ঘোষ দস্তিদার এবং সকলের প্রিয় ফেলুদা সব্যসাচী চক্রবর্তী
আরও পড়ুনঃ কেকেআর নেতৃত্ব থেকে কার্তিককে সরানোর দাবি শ্রীসন্তের।
২০ টাকাতেই পেটভর্তি খাবার। এবার গড়িয়াতে বামেদের শ্রমজীবী ক্যান্টিন। আজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাধারণমানুষ সহ স্থানীয় নেতা-কর্মী সমর্থক রা, যাদের সাহায্য ছাড়াএই প্রয়াস সফল হত না।বারবার করোনা পরিস্থিতিতে লকডাউন পর্বে সাধারণ মানুষের আপনজন হয়ে উঠেছে এই দলের কর্মীরা। এই দলের সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মানুষের অসময়ের আপনজন হয়ে ওঠার জন্য।










