আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে! বন সহায়ক পদে মমতার কারচুপির অভিযোগের পালটা রাজীব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বন সহায়ক পদে নিয়োগ নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নাম না করেই প্রাক্তন বনমন্ত্রীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন তিনি। এদিন হুগলির গুড়াপের সভা থেকে তারই পালটা জবাব দিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কিছুক্ষণ আগেই রাজীবের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবহেলিত কন্যাশ্রী, রুপশ্রীর গঠকরা, ডেপুটেশন দিচ্ছেন তাঁরা।

এদিন তিনি বলে, “আমাদের সঙ্গে ছেলেটা ছিল। সে এখন আমাদের সঙ্গে আর নেই। আমার কাছে অভিযোগ এসেছে বন সহায়ক পদ নিয়ে কারচুপি হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।” তার কিছুক্ষণের মধ্যেই পালটা তোপ দাগলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হুগলীর একটি সভা থেকে তিনি বলেন, “কোথা থেকে সুপারিশ হয়েছে, দেখাতে পারি। সব চুক্তিভিত্তিক নিয়োগ। হোক তদন্ত। আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে।” তিনি আরও বলেন, “সব রেকর্ড করে রেখেছি। প্যানডোরা বক্স খুলেছেন মুখ্যমন্ত্রী। এখন এটুকুই থাক। প্রয়োজনে আবার বলব।”

উল্লেখ্য, দলবদলের আগে তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর দফায় দফায় তাঁকে ঘাসফুল শিবিরের নেতা-মন্ত্রীরা বোঝাতে শুরু করেন। যদিও মানভঞ্জনের চেষ্টা বৃথা হয়। কারণ, জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরেই নাম লেখান রাজীব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত