নজরবন্দি ব্যুরোঃ অবহেলিত কন্যাশ্রী, রুপশ্রীর গঠকরা, নিজেদের অধিকারের লড়াইয়ে একে একে পথে নামছে সকল সংগঠন। অবস্থানপুর্ন আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের অধিকার বুঝে নিতে চাইছেন। এবছরের শুরু থেকেই জরালো হয়েছে সকল স্তরের এই আন্দোলন। নিজেদের বেতন কাঠামো বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবীতে দীর্ঘকাল যাবত আন্দোলন করছে এসএসকে, এমএসকে, প্রাণীমিত্র, পার্শ্বশিক্ষক-সহ মোট ১৩টি সংগঠনের তৈরি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ।
আরও পড়ুনঃ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অভিযানে বাধা পুলিশের, দু’পক্ষের তরজায় উত্তপ্ত করুনাময়ী।


এর পাশাপাশি শান্তিপুর্ন অবস্থান এবং ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ কন্যাশ্রী এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। IT personal হিসেবে স্বীকৃত হওয়ার পরও তাঁদের অর্ডার কার্যকারী না হওয়ায় শান্তিপুর্ন ডেপুটেশন এবং অবস্থান বিক্ষভের ডাক দেন।
গতকাল অর্থাৎ ২রা ফেব্রুয়ারি কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটরদের স্বীকৃতি কার্যকারী হওয়ার খবর এলেও কন্যাশ্রী প্রকল্পের Accounts, accounts cum data manager দের কোন অর্ডার আসেনি। তা নিয়েই তাঁদের আজকেই এই আন্দোলন কর্মসুচী।
অবহেলিত কন্যাশ্রী, রুপশ্রীর গঠকরা। আন্দোলনের মূল বক্তব্য গুলি হল, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, EPFO এর সুবিধা প্রাপ্তি, এস্বহবের দাবীতেই আন্দোলনের ডাক দেন তাঁরা। এবং এই আন্দোলনে যাঁরা থেকছেন তাঁরা দির্ঘকাল কর্মবিরতি পালন করবেন বলেও এদিন জানান তিনি।









