নজরবন্দি ব্যুরোঃ নিজেদের বেতন কাঠামো বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবীতে দীর্ঘকাল যাবত আন্দোলন করছে এসএসকে, এমএসকে, প্রাণীমিত্র, পার্শ্বশিক্ষক-সহ মোট ১৩টি সংগঠনের তৈরি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। এবছরের শুরু থেকেই একাধিক বার প্রতিবাদ্মূলক আন্দোলন নিয়ে পথে নেমেছেন তাঁরা। চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, ও শিক্ষাকর্মীদের ভোটের বিজ্ঞপ্তির আগে দাবি না মেটালে অথবা মাননীয়া বৈঠকে না বসলে এরূপ প্রতিনিয়ত হবে একথাও জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ ফের বিজেপিতে যোগ! ‘বেসুরো’ মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর


নবান্নে, রাইটার্স, বিকাশভবনের পর জেলা নেতৃত্বরা জানুয়ারির ২৭ তারিখে হঠাতই বিক্ষোভ দেখান বিধানসভা চত্বরে। আজ বুধবার আচমকা পুলিশের অনুমতি ছাড়া আচমকা বিকাশ ভবনে অভিযান চালায় এসএসকে, এমএসকে-সহ ১৩ সংগঠনের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। এই কর্মসুচীতে পুলিশের বাধা পেয়ে আন্দোলন তীব্রতর হয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। করুণাময়ী চত্বরে এই আন্দলনে বাধা পেয়ে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর। পুলিশের বাধা পেরিয়ে মিছিল এগোতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি চলে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অন্তত ৫০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষকদের একাধিক দাবীর মধ্যে একটি মামলার সুনানি ছিল বুধবার। কিন্তু তাতে কোন সমাধান না বের হওয়ায় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের প্রায় শ চারেক সদস্য সোজা আদালত চত্ত্বর থেকে যান সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের অনুমতি ছাড়াই আন্দোলনের জন্য শুরু হয় জমায়েত । সেখান থেকে বিকাশ ভবনের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। যাত্রা পথে পুলিশ বাধা দিলে বচসা বাঁধে দুই পক্ষের। বাধা পেয়েও এগিয়ে যেতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এমনকি হাথাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি।








