Weather in Kolkata: ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, কেমন থাকবে মহানগরের আবহাওয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৫ নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ। এ দিকে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: ইডেনে মহাম্যাচ, চলবে অতিরিক্ত মেট্রো, বন্ধ থাকবে অনেক রাস্তা

তবে সেই আবহাওয়া কি ৫ নভেম্বরের ইডেন ম্যাচের দিনও থাকবে? আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই।

22 1

কালকের পর থেকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে, তারপরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।

ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, কেমন থাকবে মহানগরের আবহাওয়া

25

আজ কলকাতার তাপমাত্রা ৩২ ও ২৪ এর আশেপাশে রয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে সোমবার ২১-২২ এ চলে আসবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ির নিচে নেমে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন