Anubroto Mondal: CBI এর হাতে একাধিক তথ্য, জেরায় কি কি প্রশ্ন ধেয়ে আসতে পারে কেষ্টর দিকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেষ্টর গ্রেপ্তারের পর বীরভূমে ম্রিয়মান ঘাসফুল শিবির। তবে সন্ধেয় কিছুটা আড়মোড়া ভাঙলেন। বিজেপির দিকে কেউ কেউ আঙুল তুললেন। বিজেপির চক্রান্তের জেরেই দলের প্রিয় জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে সরব হলেন অনেকে।

আরও পড়ুনঃ ৮ বছর পরেও সারদা মামলায় তথ্য নেই CBI এর হাতে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

এদিকে কেষ্টর গ্রেপ্তারের পর নতুন আতঙ্ক, এরপর কে? এদিকে আজ নিজাম প্যালেসে কেষ্টকে জেরা করবেন CBI অফিসাররা। আর এখানেই বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে পারেন বীরভূমের তৃণমূল নেতা। কারণ দেহরক্ষী সায়গলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে চলবে জেরা। অনুব্রতকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

5 10

সূত্রের খবর, প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে বিপুল পরিমাণে টাকার লেনদেনের মাধ্যমে, মসৃণভাবে গরু পাচারের নেটওয়ার্ক চালাত এনামূল। আরও জানা গিয়েছে, পাচারের ‘ডে টু ডে’ অপারেশন দেখভাল করত অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। তাঁকে জেরা করেই অনুব্রত মণ্ডলের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।

কোন পথে টাকা আসত, সেই টাকা কোথায় বিনিয়োগ হত এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

CBI এর হাতে একাধিক তথ্য, জেরায় কি কি প্রশ্ন ধেয়ে আসতে পারে কেষ্টর দিকে?

7 1

অনুব্রতর পরিবারের লোকেদের নামেও সম্পত্তি মিলেছে বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, একাধিক জায়গায় অনুব্রতর গরু পাচারের টাকা খাটত। সেই সব সম্পত্তির হদিশ পেতেই এবার অনুব্রতকে জেরায় জোর দেবেন CBI এর গোয়েন্দারা। কোন পথে টাকা আসত, সেই টাকা কোথায় বিনিয়োগ হত এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত