Sarada Scam: ৮ বছর পরেও সারদা মামলায় তথ্য নেই CBI এর হাতে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারদা মামলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০১৪ সাল থেকে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবু কেন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের আইনজীবীরা ওয়াকিবহাল নন ।

আরও পড়ুনঃ নিজাম প্যালেসে আজ শুরু কেষ্টর জেরা, তৈরি CBI

মামলায় সিবিআইয়ের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চায়, “২০১৪ সাল থেকে বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এর পরেও সারদায় কাণ্ডে উঠে আসা তথ্য সম্পর্কে আইনজীবীর কোনও তথ্য নেই? এতদিন পরেও সিবিআইয়ের আইনজাবী আদালতে বক্তব্য রাখতে গিয়ে বলছে ইনস্ট্রাকশনের জন্য সময় নিতে হবে!”

3 10

সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি এখন জেলে আছেন। অন্যদিকে, আদালতে জানান হয়েছে, ২০১৪ থেকে আজ অবধি সিবিআই তদন্ত করছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে যে ধারায় সিবিআই তদন্ত করছে সেটি সম্পূর্ণ মানি লন্ডারিং কেস। কিন্তু কাঁথি থানা যে তদন্ত করছে সেটা চুরির তদন্ত। ফাইল লোপাটের তদন্ত। তার সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের কোনও যোগ নেই।

৮ বছর পরেও সারদা মামলায় তথ্য নেই CBI এর হাতে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

৮ বছর পরেও সারদা মামলায় তথ্য নেই CBI এর হাতে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

৮ বছর পরেও সারদা মামলায় তথ্য নেই CBI এর হাতে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

সিবিআই যদি মনে করত তাহলে এই চুরির তদন্ত করতেই পারতো। কিন্তু তারা এই চুরির তদন্ত করেনি। তাই কাঁথি থানা এ বিষয়ে তদন্ত করতেই পারে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অগস্ট। সিবিআইকে সেদিনই প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে হবে আদালতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত