Anubrata Mandal: নিজাম প্যালেসে আজ শুরু কেষ্টর জেরা, তৈরি CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রেপ্তারি পর বৃহস্পতিবার গভীর রাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে । বর্তমানে সেখানে রয়েছেন তিনি। রাতে ঘুমিয়েছেন বলেই খবর। আজ শুক্রবার বেলা ১১ টা নাগাদ বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে জেরা শুরু করবে সিবিআই, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিং, নয়া উদ্যোগ

দশবারের তলবে বারবার উঠে এসেছে অনুব্রতের অসুস্থতার কথা। বৃহস্পতিবারের শুনানিতে, আদালতের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলে তাঁকে নিয়ে যেতে হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে।

download 1

৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেই জানানো হয়েছে। সিবিআই হেফাজতে প্রথম রাত কেটেছে অনুব্রতের। জানা গিয়েছে রাতে ব্যবস্থা করা ক্যাম্প খাটেই বিশ্রাম নিয়েছেন। আছে অক্সিজেন সিলিন্ডার। নিয়ম মেনে দেওয়া হবে খাবার।

1 11

নিজাম প্যালেসে আজ শুরু কেষ্টর জেরা, তৈরি CBI

নিজাম প্যালেসে আজ শুরু কেষ্টর জেরা, তৈরি CBI

সূত্রের খবর, নিজাম প্যালেসে ঢুকে কাঁদতে দেখা গিয়েছে দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। শুক্রবার সকালে প্রায় সাড়ে ৭ টা পর্যন্ত অনুব্রত ঘুমিয়েছেন বলেই খবর। অনুব্রতকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত