Arijit Singh: জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিং, নয়া উদ্যোগ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বরাবর তাঁকে দেখা যায় সবার সাথে মিশে যেতে। আর এবার একদম নয়া উদ্যোগ নিলেন গায়ক অরিজিৎ সিং। তিনি তাঁর গ্রাম জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন তিনি।অরিজিত্‍ সিং পড়াশুনো করেছেন জিয়াগঞ্জের বিজয় সিংহ বিদ্যা মন্দিরে ।

আরও পড়ুন:২০ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতে অনুব্রত, আদালতে কি বললেন বোলপুরের বাদশা?

শুধু সঙ্গীত দিয়ে দেশের সেবা করতে চান না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে খুলতে চান ইংরাজি কোচিং সেন্টার। আর তার জন্য জিয়াগঞ্জে আটটি বড়-বড় ঘরের প্রয়োজন সঙ্গীত শিল্পীর। এর জন্য আবদার করেছিলেন পারিবারিক বন্ধু শঙ্কর মণ্ডলের কাছে।

জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিংহ,বিজয় সিংহ বিদ্যা মন্দিরে
জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিংহ,বিজয় সিংহ বিদ্যা মন্দিরে

শঙ্কর মণ্ডল জানালেন, “মনিটর দেওয়া বড় মাপের ঘর দেখে পছন্দ হয়েছ অরিজিতের। ওখানেই কোচিং সেন্টার খুলতে চান।” গতকাল দুপুর একটা নাগাদ সাদামাটাভাবেই পৌঁছে যান নার্সিং কলেজে। ঘর দেখেন। সঙ্গে ছিলেন বন্ধু শঙ্করও। অরিজিৎ সিংকে কলেজে পা-রাখতে দেখেই মুহূর্তেই হস্টেলের চারতলা পর্যন্ত খবর পৌঁছে যায়। বারান্দায় আর ক্যাম্পাসে হুমড়ি খেয়ে পড়েন প্রশিক্ষণরত ছাত্রীরা।

জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিংহ,বিজয় সিংহ বিদ্যা মন্দিরে

জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিংহ,বিজয় সিংহ বিদ্যা মন্দিরে
জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ সিংহ,বিজয় সিংহ বিদ্যা মন্দিরে

স্কুলের প্রধানশিক্ষক দীপঙ্কর ভট্টাচার্যর কথায়, “দেশের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎবাবু, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অন্যতম দায়িত্ব পাল করবেন বলে আশা করি। এছড়া বিদ্যালয়ের পরিচালনায় তাঁর নাম যুক্ত হওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের। ”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর