Russia-Ukraine Conflict: যুদ্ধ এখনি শেষ নয়, ইউক্রেনের পর পুতিনের পরের লক্ষ্য কি? জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহ থেকেই ইউক্রেন-র রাজধানী দখল করার চেষ্টা করছে রুশ সেনা । লাগাতার হামলা চালাচ্ছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর খারকিভ-র উপরও। এই দুই শহর দখল করতে না পারলেও, বুধবার সকালেই জানা গেল, ইউক্রেনের দক্ষিণে অবস্থিত খেরসন-র দখল নিয়েছে রুশ সেনা। তবে আজ বুধবার রাতের মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাজধানী দখল করতে পারে বলে দাবি করেছে একাধিক সংবাদ সংস্থা।

আরও পড়ুনঃ সুরক্ষার তেরঙ্গা, ইউক্রেন ভূমে পাক পড়ুয়াদের প্রাণ বাঁচাল ভারতীয় পতাকা

আর এই সবের মধ্যেই এবার নতুন আশঙ্কা করছেন বেলারুশের প্রেসিডেন্ট। পাঁচ দিনের যুদ্ধের পর বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেই বৈঠক থেকে এখনও কোনও ফলাফল বেরিয়ে আসেনি। যুদ্ধের মানচিত্র ধরে তিনি দাবি করেন, এ বার ছোট প্রতিবেশী দেশগুলিতেও হামলা করবে রাশিয়া।

যুদ্ধ এখনি শেষ নয়, ইউক্রেনের পর পুতিনের পরের লক্ষ্য কি? জানালেন বেলারুশের প্রেসিডেন্ট
যুদ্ধ এখনি শেষ নয়, ইউক্রেনের পর পুতিনের পরের লক্ষ্য কি? জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এর পর মলদোভা, রুসানিভিকা, কুরেনিকুয়ার মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্র ও অঞ্চলেও আক্রমণ করতে পারে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় অবিরাম বোমাবর্ষণ হয়েছে কিভে। বুধবার রাতের মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাজধানী দখল করতে পারে বলে দাবি করেছে একাধিক সংবাদ সংস্থা।

যুদ্ধ এখনি শেষ নয়, ইউক্রেনের পর পুতিনের পরের লক্ষ্য কি? জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

যুদ্ধ এখনি শেষ নয়, ইউক্রেনের পর পুতিনের পরের লক্ষ্য কি? জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশ প্রেসিডেন্টের দাবি, এখানেই থামবে না রাশিয়া। হয়ত কিভ জয়ের থেকেই পুতিন-সেনা ঝাঁপাতে পারে প্রতিবেশী ছোট দেশগুলির উপর। অন্যদিকে, প্রাক্তন রুশ উপ-বিদেশমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয়ের মধ্য দিয়ে এ অভিযান শেষ করতে চান। কিন্তু তা যে হচ্ছে না এই বিষয় স্পষ্ট। ইউক্রেনের দুর্দান্ত লড়াই সকলের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। যেভাবে দেশটির বায়ুসেনা ও স্থলসেনা লড়াই করছে তা তাক লাগানো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর