নজরবন্দি ব্যুরো: সেই ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ব্যস সেই শেষ। এরপর থেকে ১০ বছর কেটে গেলেও, আইসিসি ট্রফির দেখা নেই। ধোনি থেকে বিরাট কোহলি, সেখান থেকে রোহিত শর্মা।
আরও পড়ুন:বিশ্বকাপ সূচি প্রকাশ্যে, এক নজরে দেখুন ইডেনে ভারত কবে কার সাথে খেলবে


অধিনায়কের মুখ বদলে গিয়েছে। তবে ট্রফির খরা কাটেনি। আর এবার প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। এবার ভারত খেলবে নিজের দেশে। নিজের চেনা জায়গাতে। তাই সবার মধ্যে প্রশ্ন উঠছে। এবার কি বিশ্বকাপ জিততে পারবে রোহিত বাহিনী?

আর এই প্রশ্নের উত্তর বাতলে দিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন কী করলে ভারত এই বিশ্বকাপে ভাল ফলাফল করতে পারে। রবির মতে, টুর্নামেন্ট জিততে বাঁ হাতি ব্যাটসম্যানের দরকার আছে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কথা টেনে এনে শাস্ত্রী বলেছেন, ২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দলে তিন জন বাঁ হাতি ছিলেন।



শাস্ত্রীর মতে, ”দলের ভারসাম্যটাই আসল। বাঁ হাতি ব্যাটসম্যান কি পার্থক্য গড়ে দিতে পারে? ওপেনিংয়ে বাঁ হাতি ব্যাটসম্যানের দরকার তা আমি বলছি না। কিন্তু তিন-চার নম্বরে বাঁ হাতি ব্যাটসম্যানের দরকার। আমার মতে, টপ সিক্সে দু’ জন অন্তত বাঁ হাতি ব্যাটার দরকার।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, যখনই কোনও দল চ্যাম্পিয়ন হয়েছে, তখনই দেখা গিয়েছে বাঁ হাতিরা অবদান রেখেছে। ১৯৭৫ সালের বিশ্বকাপে কালিচরণ, রয় ফ্রেডেরিক্স এবং ক্লাইভ লয়েড । ২০১১ সালে গম্ভীর, যুবরাজ এবং রায়ন ছিল। ১৯৮৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে ছিল বর্ডার।
কী করলে বিশ্বকাপ জিততে পারে ভারত? বাতলে দিলেন শাস্ত্রী

নিচের দিকে একাধিক বাঁ হাতি ছিল। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা প্রমাণ করে বাঁ হাতির গুরুত্ব। জয়সূর্য, গুরুসিনহা, রণতুঙ্গা ছিল। বাঁ হাতি ব্যাটারের প্রয়োজনীয়তার কথা তো বলে দিলেন শাস্ত্রী। এবার বল নির্বাচকদের হাতে। দল গঠনের সময় তাঁরা কী সেই দিকে নজর দেবেন? সেটাই এখন দেখার।







