Weather Updates: শীত বিদায় নিয়েছে, আগামীকাল বৃষ্টি, তারপর তীব্র গরমের পূর্বাভাস বঙ্গে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীত থাকবে কি থাকবে না, গত কয়েক দিনের চর্চা শেষ। সত্যি সত্যিই শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। পারদ কমার আর কোনো সম্ভাবনাই নেই। ইতিমধ্যেই সোয়েটার জ্যাকেট আগামী শীতের কথা ভেবে আলমারিতে তুলে দিয়েছে বাঙালি। কারও বাড়িতে এসি চলছে কেউ পাখা ঘোরাচ্ছেন বনবন করে। গরম যেভাবে ট্রেলার দেখাচ্ছে তাতে কদিন পরে কি অবস্থা হবে তাঁর ভালই ইঙ্গিত মিলছে।

আরও পড়ুনঃ Gold Price: যুদ্ধের বাজারেও সুখবর, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার!

এখনই দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে। তবে সকাল বা রাতের দিকে একটু ঠান্ডা থাকছে। তবে এই অবস্থাও আর বেশিদিন থাকবে না বলছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রাও বাড়বে।
আগামী কয়েকদিন বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

শীত বিদায় নিয়েছে। এবার গরমের পালা। এখনও সেভাবে গরম না পরলেও গরমের ঝলক ভালই অনবুভব করছে বাঙালি। আলিপুর আবহাওয়াবীদরা জানিয়েছেন, দোলের পর গোটা রাজ্যেই রীতিমতো গরম পড়বে। বইতে পারে লু। গলদঘর্ম হতে হবে বাঙালিকে। মৌসম ভবনের আবহবিদেরা বলছেন, এ বছর যে শীতের মেজাজ দুর্বল থাকবে তা আগেভাগেই বলা হয়েছিল। তাই গরম পড়া সময়ের অপেক্ষা।

শীত বিদায় নিয়েছে, আগামীকাল বৃষ্টি, তারপর তীব্র গরমের পূর্বাভাস বঙ্গে।

PTI01 02 2021 000075B 1612586557966 1612586585644 1613365438852

কিন্তু কলকাতার আকাশ তো মেঘলা। তাহলে কি বৃষ্টি হবে? কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, ২০.৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর