নজরবন্দি ব্যুরোঃ শীতের দাপট কিছুটা ফিকে হল এবার। তার সবচেয়ে বড় কারণ অবশ্যই কুয়াশা। শুক্রবার কুয়াশামাখা ভোরই হয়েছে কলকাতায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কুয়াশার। শেষ এক সপ্তাহ হাড়হিম না হলেও শীতের আমেজ ভোগ করেছেন বঙ্গবাসী। শীত (Winter) নিয়ে সুখ যদিও দীর্ঘস্থায়ী নয় এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে, সোমবার থেকেই গোটা ছবিটা বদল যেতে পারে বলেই অনুমান করছেন আবহবিদরা। নেপথ্যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।
আরও পড়ুনঃ জন্মদাতা বাবা-কাকাই ধর্ষক, নিরাপত্তা নেই আপজনের কাছেও
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত তো উধাও হবেই, উপরন্তু, সোমবার থেকেই শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত। কলকাতা-সহ মোট ৭ টি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকেই কলকাতার আংশিক মেঘলা থাকবে। হতে পারে বৃষ্টিপাতও। জোড়া ঝঞ্ঝার কোপে আগামী চারদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উধাও হবে শীত। বঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতার আকাশে ভোর থেকেই মিলবে ঘন কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। কাটবে কুয়াশা। আগামী ৪৮ ঘণ্টা বঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে শীত ধরা দেবে না জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও। নেপথ্যে জোড়া শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যটি আসছে ৭-৯ জানুয়ারির মধ্যে। ফলে একটানা অনেকদিন দুর্বল থাকবে হিমেল হাওয়া। এর জেরেই মূলত সোমবার থেকে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কোন কোন জেলায় হচ্ছে বৃষ্টি?

জানুয়ারির শীতলতম দিন ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার। ওই দিন, কলকাতার তাপমাত্রা কমে দাঁড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার তা ১৩.৫ ডিগ্রিতে নেমেছিল। বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
যদিও আগামী দিনগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে শহরে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় কুয়াশা দেখা যাবে। নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান বেশি কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে এই চিত্র দু’ দিনের। তারপর হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। এবার প্রশ্ন, কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। শহরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কালিম্পং এবং দার্জিলিঙে বৃষ্টি হতে পারে।









