Sexual Assault: জন্মদাতা বাবা-কাকাই ধর্ষক, নিরাপত্তা নেই আপজনের কাছেও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  জন্মদাতা বাবা শুধু একা নয়, সঙ্গ দোসর কাকাও। নিজের কুকীর্তি ঢাকতে নিজেই থানায় অভিযোগ করেছিল। মেয়ে পালিয়ে গিয়েছে। মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছিল পুলিশের কাছে। তদন্তে নেমে মুম্বই থেকে পুলিশ সেই মেয়েকে খুঁজে বের করতেই পর্দাফাঁস হল বাবার কুকীর্তির। বাবা-কাকা, দুজনে মিলেই যৌন হেনস্থা করত ওই নাবালিকার। বেশ কয়েকবার বাবা ও কাকার যৌন লালসার শিকার হয় বাচ্চা মেয়েটি।

আরও পড়ুনঃ ১০০ টেস্টে ২৫ জন আক্রান্ত, করোনা জ্বরে বুঁদ রাজ্য! দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

নাবালিকার অভিযোগের ভিত্তিতে বাবা ও কাকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চার। পুলিশ সূত্রে খবর, পুরাতন হেলেঞ্চার বাসিন্দা কাশেম মন্ডল ২০২১-এর ২২ অগাস্ট বাগদা থানায় একটি অভিযোগ দায়ের করে। সে অভিযোগ করে যে তার ১৭ বছরের নাবালিকা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এক যুবকের সঙ্গে তার মেয়ে পালিয়ে গিয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেছিল কাশেম মন্ডল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত যুবক বাড়িতেই আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ওই নাবালিকা মুম্বইতে মাসির বাড়িতে আছে। মুম্বই যাওয়ার জন্য শুধুমাত্র সহযোগিতা করেছিলেন। এরপরই মেয়ের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাতেই সামনে আসে আসল ঘটনা।

জন্মদাতা বাবা-কাকাই ধর্ষক, নিরাপত্তা নেই আপজনের কাছেও

জন্মদাতা বাবা-কাকাই ধর্ষক, নিরাপত্তা নেই আপজনের কাছেও
জন্মদাতা বাবা-কাকাই ধর্ষক, নিরাপত্তা নেই আপজনের কাছেও

পুলিশের কাছে ওই নাবালিকা, বাড়িতে বাবা-কাকা তার উপর যৌন নির্যাতন চালাত। বেশ কয়েকবার যৌন লালসার শিকার হয়েছে সে। বাবা-কাকার যৌন হেনস্থার হাত থেকে বাঁচতেই পালিয়ে মুম্বইতে মাসির বাড়ি আশ্রয় নিয়েছে সে। এরপরই নাবালিকাকে মুম্বই থেকে বাগদায় নিয়ে আসে পুলিশ। মেয়ের লিখিত বয়ানের ভিত্তিতে বাবা কাশেম মন্ডল ও কাকা কবীর মন্ডলকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। বাবা ও কাকার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন