ইদের দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে সন্ধ্যা বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরে বৃষ্টির সম্ভাবনা বেশী; দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।



আরও পড়ুন : বরানগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বামেদের, পরিচিত কোন মুখকে টিকিট দিয়ে বড় চমক?
দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ইদের দিন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া থাকবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাড়বে গরম।



পশ্চিমের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। উপকূলের কাছাকাছি অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী তিন দিন রাজ্যজুড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামিকাল, শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে । কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।

বেলা বাড়লেই বাড়ছে গরম, কখন নামবে স্বস্তির বৃষ্টি?
আজ ইদের দিন বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।







