বরানগর উপনির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআইএম। প্রার্থী করা হয়েছে রাজনৈতিক মহলের পরিচিত মুখ তন্ময় ভট্টাচার্যকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে লড়বেন সজল ঘোষ।
আরও পড়ুন: প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় ‘পরাজিত’ সঞ্জীবে আস্থা বামফ্রন্টের


তাপস রায় ছিলেন বরানগরের বিধায়ক। কিন্তু, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের পদ্ম প্রার্থী হয়েছেন। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল ও বিজেপি। আর এবার বামেরাও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল।

তন্ময় ভট্টাচার্য ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বরানগরের পাশের কেন্দ্র দমদম উত্তরের বিধায়ক ছিলেন। যদিও একুশের বিধানসভায় তিনি হেরে যান। এবারেও একদিকে সায়ন্তিকা, অন্যদিকে সজল, লড়াইটা বেশ কঠিনই হতে চলেছে তন্ময়ের। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রে সজলের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি।



বরানগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বামেদের, পরিচিত কোন মুখকে টিকিট দিয়ে বড় চমক?
বরানগর উপনির্বাচনের পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে বামফ্রন্ট। পূর্ব ঘোষিত প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ প্রকাশ্যে আস্তেই তাঁকে সরিয়ে একুশের বিধানসভায় বারাসাত কেন্দ্রের পরাজিত প্রার্থী ফরোয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে ‘পরিবর্ত’ হিসাবে রাজনীতির ময়দানে নামাল বামেরা। অন্যদিকে, জয়নগর লোকসভা কেন্দ্র থেকে লড়বেন আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল বলে ঘোষণা আলমুদ্দিনের।








