প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় ‘পরাজিত’ সঞ্জীবে আস্থা বামফ্রন্টের

Loksabha Election 2024: বারাসাতে পেশায় শিক্ষক প্রবীর ঘোষকে টিকিট দিয়েছিল বামফ্রন্ট। ফরয়ার্ড ব্লকের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বারাসাতে পেশায় শিক্ষক প্রবীর ঘোষকে টিকিট দিয়েছিল বামফ্রন্ট। ফরয়ার্ড ব্লকের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। শুরু হয়ে গিয়েছিল প্রচার এবং দেওয়াল লিখনের কাজও। তারই মধ্যে প্রবীরের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ প্রকাশ্যে আসে। বুধবার বারাসাত কেন্দ্রে নিজেদের প্রার্থী বদল করল বামফ্রন্ট। একুশের বিধানসভায় হেরে যাওয়া ফরোয়ার্ড ব্লকেরই সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হল।

আরও পড়ুন: ডায়মন্ডে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ? বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেবের

বিতর্কের সূত্রপাত মঙ্গলবার থেকে। একটি ছবিকে কেন্দ্র করে। সেই ছবিতে দেখা যায়, বিজেপির শিক্ষক সেলের হয়ে বিকাশভবনে স্মারকলিপি জমা দিয়েছেন বারাসাতের ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ! এরই পরেই নড়েচড়ে বসে বামফ্রন্ট। প্রবীরের বিজেপি যোগের খবর প্রকাশ্যে আসতেই বুধবার জরুরি বৈঠকে বসে ফরওয়ার্ড ব্লক। বৈঠক হয় আলিমুদ্দিনেও।

প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় 'পরাজিত' সঞ্জীবে আস্থা বামফ্রন্টের

আর এই বৈঠকের পরেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। নতুন প্রার্থী ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন, “আমাদের কাছে প্রার্থীকে নিয়ে কিছু অভিযোগ এসেছে। কিন্তু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি কোনও কিছুর সঙ্গে আপস করবে না।”

প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় 'পরাজিত' সঞ্জীবে আস্থা বামফ্রন্টের

প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় ‘পরাজিত’ সঞ্জীবে আস্থা বামফ্রন্টের

একুশের বিধানসভা নির্বাচনেও বারসাতের প্রার্থী হন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তীর কাছে হারেন তিনি। এমনকি সেবার বিজেপির চেয়েও কম পায় বামেরা। যদিও সঞ্জীব তিন বারের কাউন্সিলর।

প্রবীরের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ, বারাসাতে বিধানসভায় 'পরাজিত' সঞ্জীবে আস্থা বামফ্রন্টের

২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে তিনি বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ড থেকে পুরভোট জিতেন। তিনিই এবার তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লাল পার্টির হয়ে লড়াইয়ের ময়দানে ‘পরিবর্ত’ হিসাবে নামলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন