২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে তিনি বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ড থেকে পুরভোট জিতেন। তিনিই এবার তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লাল পার্টির হয়ে লড়াইয়ের ময়দানে 'পরিবর্ত' হিসাবে নামলেন।
এর আগেও পঞ্চায়েত নির্বাচনে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান স্বপন মজুমদার। তিনি বলেছিলেন, "যে সমস্ত শাসক দলের নেতারা অবৈধভাবে ফুলে ফেঁপে উঠছে এবং মানুষকে চমকাচ্ছে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দেওয়া করাচ্ছে আগামীদিনে এই পুলিশ দিয়েই তাদের এনকাউন্টার করাব!"
লোকসভা নির্বাচনের আগে একের পর এক চমক দিচ্ছে বিজেপি! ইতিমধ্যেই গেরুয়া দলে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দু’জনই আসন্ন লোকসভায় পদ্ম প্রতীকে লড়বেন।