বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

Mousumi Kayal: এর আগেও অন্যান্য রাজনৈতিক দল থেকে ভোটে প্রার্থী হবার প্রস্তাব পেয়েছেন মৌসুমী। কোনও দিন সায় না দিলেও এবার বারাসাতে তাঁকে প্রার্থী করতে চায় বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এর আগেও নানান নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে ভোটে প্রার্থী হবার প্রস্তাব পেয়েছেন। কিন্তু, কোনও দিন তাতে সায় দেননি। যদিও রাজনীতিতে বরাবরই তাঁর আগ্রহ। অসমর্থিত সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন কামদুনি ধর্ষণকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল।

আরও পড়ুন: আসন জিততে তৃণমূলের ‘ব্রহ্মাস্ত্র’ ঘাটাল মাস্টার প্ল্যান, দেব বনাম হিরণে এগিয়ে কে?

বারসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে ঘাসফুল প্রতীকে জিতে আসছেন তিনি। বারাসাত কার্যত তাঁর হাতের তালুর মতো চেনা। তাই কাকলির বিরুদ্ধে মৌসুমী কয়ালই উপযুক্ত প্রার্থী হতে পারেন বলে বিজেপির শীর্ষ মহলের ধারণা। ২০১৯ সালে বারাসাতে বিজেপির প্রার্থী ছিলেন ডঃ মৃণাল কান্তি দেবনাথ। তিনি কাকলির কাছে হারেন ১ লক্ষেরও বেশি ভোটে। বারাসাতের বিজেপির প্রার্থী তালিকায় নাম ছিল শীলভদ্র দত্তেরও। তবে, মৌসুমীর দিকেই পাল্লা ভারী।

বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE
বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

কামদুনিকাণ্ডের দুই প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। কামদুনির রায়ে অভিযুক্তদের বেকসুর খালাস করার পর কলকাতা হাই কোর্টের বাইতে কান্নায় ভেসে পড়েন দু’জনেই। সেই সময়ই মৌসুমীদের পাশে দাঁড়ায় বঙ্গ বিজেপি। কামদুনিতে গিয়ে প্রতিবাদ জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও সন্দেশখালি ইস্যুতে সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা।

বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

অনেকদিন ধরেই জল্পনা চলছে বিজেপিতে যোগ দিতে পারেন মৌসুমী এবং টুম্পা। পঞ্চায়েত নির্বাচনের আগেও মৌসুমীর প্রার্থী হবার খবর চাউর হয়। পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হবার প্রস্তাব ছিল তাঁর কাছে, নিজে মুখেই সেই কথা বলেছেন মৌসুমী। যদিও বাস্তবে তা হয়নি।

বারাসাতে মৌসুমী প্রার্থী হলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কারণ, কাকলি ও মৌসুমী দু’জনই মহিলা। তাছাড়া বারাসাতে মৌসুমী কয়ালও পরিচিত মুখ। ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দু’জনেই ভোটের প্রার্থী হবেন।

বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

আপাতত, বিজেপির তরফে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকী ২২ আসনের প্রার্থী ঘোষণা বাকী। সেখানেই বিভিন্ন চমক দিতে পারে গেরুয়া শিবির এমনটাই সূত্রের খবর। কথাবার্তা চলছে অনেক তারকার সঙ্গেই। তালিকায় আছেন, মহম্মদ শামি, ঝুলন গোস্বামীর মতো তারকা ক্রিকেটাররাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত