এপ্রিলের শুরু থেকেই গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। সকাল থেকেই চড়া রোদে বাড়ি থেকে বেরোতেই ভয় করে। আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে। চলতি সপ্তাহে একই থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে বদল দেখা দিতে পারে। সপ্তাহান্তে কি বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে? কী বলছে হাওয়া অফিস।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, কেন ডায়মন্ড হারবারে টিকিট পেলেন না নওশাদ?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, শুক্রবার রাজ্যের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেশ কিছু জায়গায় লু বইবার সম্ভাবনা রয়েছে। শনিবারও তাপপ্রবাহ (Heatwave) থাকবে, তবে বিকেলের দিকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি বজায় থাকবে।

আগামী ৬ তারিখ পর্যন্ত কলকাতায় (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৯৪ শতাংশের কাছাকাছি। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
রবিবার থেকেই আবহাওয়ার বদল, ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে?

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির বাড়বে। রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।



