পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা

আবহাওয়া দফতরের (Weather Department) বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম এলাকার পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। তার জেরেই বদলাবে আবহাওয়া।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা সহ জেলাগুলির আকাশে মেঘলা ভাব কেটেছে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে পারদ নামবে। আজ, বুধবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম এলাকার পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। তার জেরেই বদলাবে আবহাওয়া। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস নেই। সপ্তাহান্তে পারদ নিম্নমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের জেরে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলা শুষ্ক থাকবে। সকাল সন্ধ্যে আবহাওয়া মনোরম থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। শনি-রবিবার থেকে পারদ কিছুটা নামবে। হালকা শীতল হাওয়া বইবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা
পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও আজ বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী তিনদিনে তাপমাত্রা কিছুটা কমবে। রবিবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা। উত্তরের জেলাগুলিতে চড়বে পারদ।

পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা

পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, চলতি সপ্তাহেই আবহাওয়ার চরম ওলটপালট দেখবে বাংলা

পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পড়বে। শিবরাত্রির আগে পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এরপর আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর