গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৫ মার্চ, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬৪ তম দিন, অধিবর্ষে ৬৫ তম। বছর শেষ হতে আরও ৩০১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ মার্চ, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৭৪- মার্কিন অভিনেত্রী এভা মেন্ডেস জন্মগ্রহণ করেন।
১৯৩৯- ভারতীয় বাঙালি লেখক দিব্যেন্দু পালিত।
১৯২৮- বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী।
১৯১৮- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ জেমস টোবিন।
১৯১১- ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অভ দ্যা এয়ার স্টাফ এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়।
১৯০৫- বাঙালি ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতী।
১৯০৪- কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়।
১৯০২- আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য।
১৮৯৮- চীনা রাষ্ট্রনেতা চৌ এন-লাই।

মৃত্যু
২০১৬- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসন।
১৯৯৬- বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ।
১৯৭৩- বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত।
১৯৬১- নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৮৭৮- বাংলার মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
১৯৯৮- ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।
১৯৩৩- জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ করে।
১৯১৮ – মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
১৮২২- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।
১৫৫৮- ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।
১৩৯৭- আজকের দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।



