গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৪ মার্চ, সোমবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬৩ তম দিন, অধিবর্ষে ৬৪ তম। বছর শেষ হতে আরও ৩০২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ মার্চ, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৬৫- বাংলাদেশী লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক।
১৮৫৬- বিদুষী কবি তরু দত্ত।

মৃত্যু
২০২২- সর্বকালের সেরা বোলার অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন।
২০২১- বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম।
২০১৬- বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ নির্মল দাশ।
১৯৮৩- বাঙালি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়।
১৯৭৮- বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন।
১৯৭৬- ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায়।
১৯৩৯- ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী লালা হর দয়াল।
১৯২৫- চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ মার্চ, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৯১- আজকের দিনে ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু হয়।
১৯৭৪- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলঙ্কা।
১৯৭১- রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।
১৯৫১- নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়।
১৮৫৭- কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।
১৮৩৬- লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৬৬৫- ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।



