গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৩ মার্চ, রবিবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬২ তম দিন, অধিবর্ষে ৬৩ তম। বছর শেষ হতে আরও ৩০৩ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৫০- বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান।
১৯৩১- ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী উস্তাদ গোলাম মুস্তফা খান।
১৮৯৯- বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী।
১৮৯৩- বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত।
১৮৪৭-স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল।
১৮৩৯- ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজি টাটা।

মৃত্যু
২০২৩- পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
২০১৬- নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক মার্টিন ক্রো।
১৯৯২- শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ মার্চ, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৭৮- আজকের দিনে জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন পায়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।
১৯৭১- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৬৯- ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু হয়।
১৯০৬- অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।



