তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত কাটতেই এক ধাক্কায় গরম হাওয়া রাজ্যে। সকাল থেকেই চড়া রোদ, ঘড়ির কাটা ৮ টার ঘর ছোওয়ার আগেই প্রখর রোদে কার্যত ঝলসে যাওয়ার জোগাড়। এই অবস্থায় যাদের বাইরে বেরোতেই হচ্ছে তাঁদের কাছে যেন শাস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। এরইমধ্যে এল বৃষ্টির পূর্বাভাস। বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, এই বৃষ্টিতে কি দাবদাহের জ্বালা মিটবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস (Weather Update of Bengal)

তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

আরও পড়ুন: নির্বাচনী ময়দানে অভিনব প্রতিবাদ, ভোট-আবহে সামনে এল ‘সরস্বতী ভাণ্ডার’

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় পারদ চড়তে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর) তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালও একাধিক জেলায় (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান) তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত একই আবহাওয়া থাকবে। ওইদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা।

তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?
তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে আবহাওয়া (Weather) বদল হবে। তাপপ্রবাহ চললেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

কয়েকদিন আগেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডবে বিপর্যয় ঘটে যায়। প্রাণ হারিয়েছে একাধিক জন। আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পংয়ে আগামী তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর