ফেব্রুয়ারির শেষ থেকেই গরমের আভাস পেয়েছে বঙ্গবাসী। শনিবার, মার্চের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছে শীতের শিরশিরানি দিয়ে। তবে বেলা বাড়তেই তা উধাও। রবিবার থেকেই রূপ বদলাবে আবহাওয়া। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলা ভিজবে, পারদ কত ডিগ্রিতে চড়বে? কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update of Bengal)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: পদ ছাড়লেও তৃণমূলেই আছেন, নিজের অবস্থান স্পষ্ট করে আর কী বললেন কুণাল?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ রবিবার (৩ মার্চ) উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ কিমি বেগে।
শনির ভোরে ঠাণ্ডার শিরশিরানি, রবিবার থেকেই বদলাবে আবহাওয়া

কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রার বদল এখনই হবে না। রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়ার বড় কোনও বদল হলে সেই সম্ভাবনাও থাকবে না। বরং গরম বাড়বে।



