ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?

Weather Update: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতেও স্বস্তি মিলবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা। সকাল হলেই প্রখর রোদে নাজেহাল সাধারণ মানুষ। বাইরে বেরোলেই ঝরছে ঘাম। আপামর বঙ্গবাসী অপেক্ষা করছে বৃষ্টির। তবে এখনই তাঁদের আশা পূরণ হবে না। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? কী বলছে হাওয়া অফিস?

ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?

আরও পড়ুন: রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভয়াবহ গরম থাকবে। সকাল থেকেই রোদ চড়বে, পারদ হবে ঊর্ধ্বমুখী। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতেও স্বস্তি মিলবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে।

ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নীচের তিন জেলায় অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।

ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?
ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?

চলতি সপ্তাহে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে। ৩৮ ডিগ্রিতেই ৪১ ডিগ্রির গরম অনুভূত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত