সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া গরম ছিল। দিনের আলোয় বাইরে বেরোলেই অস্বস্তি বোধ হচ্ছে, ঝরছে ঘাম। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং সপ্তাহান্তে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ, বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

আরও পড়ুন: ২২ গজ থেকে ভোটের ময়দান, বাংলায় টার্গেট পূরণে বিজেপির ‘যাদুর ছড়ি’ ঝুলন-শামী
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে খবর, আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলী, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের (South Bengal) সব জেলাতেই বৃষ্টি হবে।

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির ঘরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ। আজ শহরের আকাশ পরিষ্কার থাকবে, শনিবার থেকে শুরু হবে বৃষ্টি।
আজ থেকেই আবহাওয়ার বদল, বাড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। কোচবিহারে ৩২ ডিগ্রি, মালদহে ৩১ ডিগ্রি, জলপাইগুড়ি ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।



