দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?

আগামী কিছু দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিন আবহাওয়া একই থাকবে।  আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। দোলের দিন সন্ধ্যায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। আগামী দুদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। তবে আগামীকাল শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?

আরও পড়ুন : দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

হাল্কা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলায়। গতকাল বৃষ্টির ফলে আবহাওয়া কার্যত মনোরম। আবহাওয়াবিদরা জানিয়েছেন অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে বাংলায় প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প।

দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?

তার জেরেই এই বৃষ্টি। বৃষ্টির কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কিছু দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিন আবহাওয়া একই থাকবে।  আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে।

দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?
দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?

দোলে অকালবর্ষণে ভিজল কলকাতা, কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। বসন্তের কলরবে অকালবর্ষণে ভিজবে কল্লোলিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত