দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

দলীয় কর্মীরা দেওয়ালে চুন দিয়েছিল। সেই লেখা মুছে দিয়েছে তৃণমূল। আইএসএফ কর্মীদের মারধরও করা হয়। মহিলাদের উস্কানিমূলক মন্তব্য করা হয়। জানা যাচ্ছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের অশান্ত ভাঙড়। দেওয়াল দখলকে কেন্দ্র করে অশান্ত হল ভাঙড়। দোলের দিন আইএসএফ ও তৃণমূলের মধ্যে খন্ডযুদ্ধে মাথা ফাটল কয়েকজনের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে দেওয়াল দখলকে কেন্দ্র করে। দেওয়াল দখলকে কেন্দ্র করে বচসা হয় আইএসএফ ও তৃণমূলের মধ্যে।

tmc isf 2

আরও পড়ুন : ‘হাউ ইজ দ্য জোশ: দিলীপ ঘোষ’, অচেনা মেদিনীতে ব্যাট করতে নামলেন দিলীপ

বচসা হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েক জন। আইএসএফের অভিযোগ, তাদের দেওয়াল দখল করেছে তৃণমূল। পাল্টা শাসকদলের দাবি, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সেই সময় তাঁদের উপর চড়াও হয় আইএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন।

দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক
দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

এক আইএসএফ কর্মী জানান, দলীয় কর্মীরা দেওয়ালে চুন দিয়েছিল। সেই লেখা মুছে দিয়েছে তৃণমূল। আইএসএফ কর্মীদের মারধরও করা হয়। মহিলাদের উস্কানিমূলক মন্তব্য করা হয়। জানা যাচ্ছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পোলেরহাট থানার পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত