আজ দোলপূর্ণিমা। গতকাল বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দোলের দিনেই জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। এখনও বাকী চার প্রার্থীর নাম ঘোষণা। এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা না হলেও প্রকাশ্যে দলের অন্তর্দ্বন্দ্ব। দলের অন্দরে এখন নাকি একটাই আলোচনা শোনা যাচ্ছে। প্রার্থী বাছাইয়ে কার কথা বেশি গুরুত্ব পেল?

আরও পড়ুন : রংমিলান্তি পোশাকে দোলের দিন সৌমিত্র ও তাঁর নববধূ, চলছে নির্বাচনী প্রচার
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার না কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তবে বেশির ভাগ নেতাই বলছেন শুভেন্দুর সঙ্গে সুকান্তের আদৌ কোনও প্রতিযোগিতাই নেই। বেশিরভাগ আসনেই একতরফা ভাবে জয় পেয়েছেন শুভেন্দু। শুভেন্দুর বড় প্রভাব দেখা গিয়েছে দুই মেদিনীপুরে। কাঁথিতে নিজের ভাই সৌমেন্দু অধিকারী এবং তমলুকে তার আর এক ভাই দিব্যেন্দুর ছেড়ে দেওয়া আসনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী।
Shakti pradarshan at Shaktigarh (Bardhaman)#BJP4BardhamanDurgapur pic.twitter.com/H2gpBe7QpC
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) March 25, 2024
শোনা গেছে তারই কথায় চিরাচরিত মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান- দূর্গাপুর কেন্দ্রে দেওয়া হল দিলীপ ঘোষকে।রাজনীতিতে ক্ষমতা প্রদর্শন ও স্বচ্ছ ভাবমূর্তি রক্ষাই প্রধান ব্যাপার। আর রাজনীতির ময়দানে যদি বলিউডের দেশপ্রেমের সিনেমার সংলাপ শোনা যায় তা নিয়ে কম হইহই হয় না মোটেও। যেমনটা হল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখে। তাকে দেখে যেন নতুন প্রাণ ফিরে পেল বর্ধমান।

‘হাউ ইজ দ্য জোশ: দিলীপ ঘোষ’, অচেনা মেদিনীতে ব্যাট করতে নামলেন দিলীপ
আজ থেকেই লড়াইয়ে ময়দানে নামলেন তিনি। তাকে দেখে জোশ ফিরে পেলেন বর্ধমানের বিজেপি কর্মীরা। শক্তিগড় থেকে বর্ধমান টাউন পর্যন্ত বাইক র্যালিতে কর্মীদের মুখে শোনা গেল ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার বিখ্যাত ডায়লগ ‘হাউ ইজ দ্য জোশ: দিলীপ ঘোষ‘। তার মূল প্রতিপক্ষ শাসকদলের কীর্তি আজাদ। ভোটের অচেনা মেদিনীতে দলীয় কর্মসুচী ঠিক করতে সময় নষ্ট না করে প্রচারে নামতে চান তিনি।



