নজরবন্দি ব্যুরোঃ অবশেষে কাটল দুর্যোগ। মঙ্গলবার থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। মঙ্গলবার থেকেই পারদ কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার পাকাপাকিভাবে দেখা পাওয়া যাবে শীতের! অবশেষে কি বাধামুক্ত হয়ে রাজ্য প্রবেশ করবে উত্তুরে হাওয়া! জাওয়াদের প্রভাবে হঠাৎ করেই ব্যাঘাত ঘটে রাজ্যে শীতের আমেজ। এবার লেপ, কম্বল বার কবেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ওমিক্রন ভ্যারিয়েন্টের মাঝেই কমল দেশের করোনা সংক্রমণ
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষেই ফের নামতে পারে পারদ। ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। বাংলা-বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে অবস্থান করে। উত্তর-পূর্ব অভিমুখে এগিয়ে বাংলাদেশের দিকে সরতে শুরু করে। ফলে বাংলাদেশ সংলগ্ন উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয় সোমবার।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আজ মঙ্গলবার থেকে দুর্যোগ সরবে আবহাওয়ার উন্নতি হবে। সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। একইসঙ্গে মঙ্গলবার থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানান তিনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে রাজ্যে শীতের আমেজ পড়তে পারে।
তাহলে কি এবার দুয়ারে কড়া নাড়ছে শীত? কি বলছেন আবহাওয়াবীদরা?

জাওয়াদ নিয়ে সতর্ক ছিল প্রশাসনও। বৃষ্টি নিয়ে সতর্ক ছিল কলকাতা পুরসভাও। তবে এখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দুর্যোগ কেটে গেলে, তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে জাঁকিয়ে শীত কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ডিসেম্বরের মধ্যে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।









