Weather Update: জাঁকিয়ে পড়ছে শীত, শীতবিলাসিদের কাছে কতটা খুশির খবর এটা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শুক্রবার শীতের দাপট বেশ খানিকটা বেড়েছিল। তবে শনিবার মরশুমের শীতলতম দিন। এদিন শীতের জেড়ে জবুথবু হয়ে গিয়েছে বাঙালি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা আরও দু’ থেকে তিন ডিগ্রি কমবে।

আরও পড়ুনঃ সকাল থেকে চলছে নাকা চেকিং, উত্তেজনাপ্রবন বুথের তালিকা প্রকাশ

দুই বঙ্গেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। ছুটির দিনে শীত উপভোগ করতে পারবেন শহর তথা রাজ্যবাসী। রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে এ কদিন। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গে একই চিত্র দেখা যাবে বলেই জানা যাচ্ছে। আগামী তিন দিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। তাই শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যে। বড়দিন এবং নিউ ইয়ারের আগে তাপমাত্রা আরও নামতে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আগামী কিছুদিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সাধারণত পরিষ্কার আকাশ থাকবে। আগামী কিছুদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পরবর্তী তিনদিনে রাতের দিকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলেও পরিষ্কার আকাশ থাকবে। রাতের দিকে এক্ষেত্রেও একইভাবে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও দু’ থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।’

জাঁকিয়ে পড়ছে শীত, শীতবিলাসিদের কাছে কতটা খুশির খবর এটা?

জাঁকিয়ে পড়ছে শীত, শীতবিলাসিদের কাছে কতটা খুশির খবর এটা?
জাঁকিয়ে পড়ছে শীত, শীতবিলাসিদের কাছে কতটা খুশির খবর এটা?

ডিসেম্বরের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং চালাবে আবহাওয়া। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এ বছর জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছিলেন, এ বছর দীর্ঘ শীত পাবে বাংলা। ফলত শীতপোশাককে আরও কিছুটা আগলে ধরার দিন আসছে। যদিও মাঝেমধ্যেই শীতের আমেজ ফিকে করবে বৃষ্টি। তবে আগামী দু’ থেকে তিনদিন বৃষ্টিবিহীন শীতল দিন উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন