Weather Update: সকালটা ঢেকেছে কুয়াশায় , তাহলে কি এবার নামছে পারদ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। তবে সকাল থেকেই একটা স্যাঁতস্যাঁতে, ভিজেভিজে ভাব! কলকাতার আকাশ মেঘলা থাকবে সারাদিন। আজ সকালটা শুরু হয়েছে ঘন কুয়াশা আর হালকা রোদ্দুর দিয়ে। কলকাতায় কুড়ির নিচে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা।

আরও পড়ুনঃ নাগাল্যান্ড ইস্যু নিয়ে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তৃণমূল #Nagaland

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ। সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা। এদিকে ভিআইপি রোড (VIP Road), এয়ারপোর্ট (Airport) এলাকায় সকালে দেখা গিয়েছিল ঘন কুয়াশা। তার ফলে কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হয়। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়।

কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে কুয়াশায় ঢাকা ছিল নিউটাউনের(Newtown) রাস্তাঘাট। ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া সিঙ্গুর (Singur)। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি নদীয়াতেও।  সকাল থেকে ঘন কুয়াশা। শুনশান রাস্তা। রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও কুয়াশার দাপট।

ঘূর্ণিঝড় জওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে দুর্ভোগের ছবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আজ মঙ্গলবার থেকে দুর্যোগ সরবে আবহাওয়ার উন্নতি হবে। সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। একইসঙ্গে মঙ্গলবার থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানান তিনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে রাজ্যে শীতের আমেজ পড়তে পারে।

সকালটা ঢেকেছে কুয়াশায় , তাহলে কি এবার নামছে পারদ?

সকালটা ঢেকেছে কুয়াশায় , তাহলে কি এবার নামছে পারদ?
সকালটা ঢেকেছে কুয়াশায় , তাহলে কি এবার নামছে পারদ?

জাওয়াদ নিয়ে সতর্ক ছিল প্রশাসনও। বৃষ্টি নিয়ে সতর্ক ছিল কলকাতা পুরসভাও। তবে এখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দুর্যোগ কেটে গেলে, তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে জাঁকিয়ে শীত কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ডিসেম্বরের মধ্যে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর