নজরবন্দি ব্যুরোঃ নাগাল্যান্ডের মন জেলায় ১৬ জনের মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নাগাল্যান্ড ইস্যু নিয়ে আলোচনা, আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল। বিকেল পৌনে চারটে নাগাদ সংসদ ভবনেই তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন অমিত শাহ।
আরও পড়ুনঃ Lok Sabha 2024: দিল্লী দখলের লড়াই, রাহুলের সঙ্গে বৈঠকের পরেই মমতার গলার কাঁটা শিবসেনা!
রবিবার নাগাল্যান্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সোমবার তৃণমূলের প্রতিনিধি দলের নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু ১৪৪ ধারা লাগু থাকায় তা বাতিল হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সংসদের ভিতরে সরব হয়ে ঘাসফুল শিবির। এরপর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন তৃণমূল সাংসদরা।
নাগাল্যান্ড ঘটনার পর থেকেই আফস্পা তুলে নেওয়ার দাবীতে সরব হয়েছে সমস্ত দলগুলি। একই সুর মিলিয়েছেন বিজেপির শরীক দলগুলি। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আফস্পা তুলে নেওয়ার জন্যই আবেদন জানাবেন তৃণমূলের প্রতিনিধি দল।
আফস্পা আইন প্রত্যাহার নিয়ে বুধবার রাজ্যসভায় সাস্পেনশন অব বিজনেস নোটিশ এনেছে আরজেডি সাংসদ মনোজ ঝাঁ। সমস্ত আলোচনা বাদ দিয়ে নাগাল্যান্ডের ঘটনা প্রসঙ্গ এবং আফস্পা বাতিল নিয়ে আলোচনা হোক। এমনটাই দাবী আরজেডি নেতার। ঘটনার যাচাই না করে সেনাবাহিনী কী করে গুলি চালাল? ঘটোনার পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে সরব হয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিএসএফের এক্তিয়ার বাড়ালে একই ঘটনা ঘটতে পারে এমনটাই জানিয়েছেন তিনি।
নাগাল্যান্ড ইস্যু নিয়ে আলোচনা, সংসদে সাসপেনশন নোটিশ জেডিইউয়ের
মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন বিএসেফের প্রসঙ্গ। তিনি বলেন, “আইসি, বিডিওরা সজাগ থাকুন। বিএসএফের ডিজির সঙ্গে কথা বলুন”। তাঁর বক্তব্য, বিএসএফ গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। বারবারি এই অভিযোগ আসছে। এমনকি ভোটের লাইনে তাঁদের দেখা যায়। পুলিশকে না জানিয়ে ঢুকে যায় ওরা।



