Qatar world Cup 22: মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, কে ভাবতে পেরেছিল? ভক্ত থেকে ফুটবল পন্ডিত, সবাই ফেভারিট ধরেছিলেন ব্রাজিলকে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব গোলমাল করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুনঃ তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

এবার তাদের সামনে মেসির আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ম্যানেজার দালিচ বলে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে যে ফর্মুলায় জয় এসেছিল, সেটা কাজে লাগবে না আর্জেন্টিনার বিপক্ষে। দুটো দলের খেলার মধ্যে পার্থক্য অনেক। মেসিদের দলে মারকুটে ফুটবলার বেশি। স্কিল এবং শক্তির ককটেল আছে আর্জেন্টিনা দলে।

মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের
মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

তাই শুধু বড় শরীর দিয়ে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। জোনাল মার্কিং দিয়ে খেলতে হবে তাদের। অপর দিকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ হুঙ্কার ছেড়ে বলেছেন, লিওনেল মেসি নামক আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্রের বিরুদ্ধে লড়াই দিতে তৈরি তাঁরা। তিনি আরও বলেন, “আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে তর সইছে না।

মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

ওদের বড় শক্তি মেসি দারুণ ফর্মে রয়েছেন। ওর বিরুদ্ধে লড়াই দেওয়া কঠিন হবে। কিন্তু আমরা তৈরি। কেরিয়ারের সেরা ম্যাচটা খেলতে চাই। আশা করি ফাইনালে উঠতে পারব। ক্রোয়েশিয়ার জাতীয় দলে, রিয়াল মাদ্রিদের মতোই ডিএনএ রয়েছে।

মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

যারা সবসময় শেষ দেখেই ছাড়ে। কখনও হাল ছাড়ে না।” উল্লেখ্য আগামী ১৪ ডিসেম্বর থেকে সেমির লড়াই শুরু। প্রথম ম্যাচেই মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে দুটি দলের তৃতীয়বার মুখোমুখি সাক্ষাৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন