Virat& Ronaldo: তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহলির প্রথম পছন্দের ফুটবলার যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একথা তিনি বহু আগে বলেছেন। দুজনে কাছাকাছি না এলেও একই সংস্থার একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাদের। তবে শুধু বিজ্ঞাপন করেছেন বলেই রোনাল্ডোর ভক্ত নন বিরাট কোহলি। ফুটবলটা মন দিয়ে দেখেন ভারতীয় ক্রিকেটের আইকন তারকা।

আরও পড়ুনঃ দেশের জার্সিতে আর দেখা যাবেনা সিআর7 কে? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

নিজেদের মাঠে দু’জনেই চ্যাম্পিয়ন। সম্ভবত সেকারণেই একজনের মনে আরেকজনের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালবাসা আর সম্মান। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে সাজ ঘরে ঢুকে যেতে দেখেছে গোটা বিশ্ব। বিশ্বকাপের আগে থেকেই বিতর্কে জড়িয়েছেন সিআর ৭। সেই নিয়ে সমালোচনা কম হয়নি।

তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

সব শেষে দলের কোচ তাঁকে প্রথম একেদশে রাখেন নি। বসে থাকতে হয়েছে মাঠের বাইরে। সব মিলিয়ে সম্ভবত শেষ বিশ্বকাপে এই ভাবে হেরে যাওয়া মেনে নিতে পারেননি এই পর্তুগিজ তারকা। ভেঙে পরেছিলেন সকলের মাঝেই। আর সেই ভেঙেপড়া তারকার পাশে দারালেন আরেক তারকা ।

তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের
তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

তিনি বিরাট কহেলি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় লিখলেন, “তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব কতটা কোনও শিরোপা দিয়ে সেটা বর্ণনা করা যায় না।

তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

তুমি সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাটের

আমি এবং আমার মতো অজস্র মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তুমি ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত