দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফল! সার্ভারে গণ্ডগোল, কি জানাল কর্তৃপক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফল! সার্ভারে গণ্ডগোল। আজ ১৭ই জুলাই অনলাইনে ফল প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আগামী ৩১শে জুলাই এর মধ্যে পরিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে মার্কশিট।বিদ্যাসাগর ভবনে আজ ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রধান মহুয়া দাস। রেকর্ড গড়ে পাশ করেছে ৯০.১৩ শতাংশ ছাত্র-ছাত্রী, যা এখনও পর্যন্ত সর্বাধিক। সূত্রের খবর, উচ্চমাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা। সর্বোচ্চ নাম্বার ৪৯৯!

আরও পড়ুনঃ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, ঐতিহাসিক রেজাল্টে শীর্ষে কলকাতা।

দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফল! সার্ভারে গণ্ডগোল তিনি বলেন, ‘‘জানতে পারলাম, সার্ভারে গন্ডগোল হয়েছে। অনেক ডেটা থাকে যন্ত্রে। সাময়িক সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে।’’ তিনি পাশাপাশি জানিয়ে দেন ‘‘মেধাতালিকা প্রকাশ না হলেও ৫০০-র মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর উঠেছে। ৯০ শতাংশ পেয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, কালিম্পঙ, হাওড়া উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার বহু পরীক্ষার্থী। ‘এ’ গ্রেড (৯০-১০০) পেয়েছে ৩০ হাজার ২২০ জন।  ‘এ+’ (৮০-৮৯) পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৮৩ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২ শতাংশ এবং কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪ শতাংশ ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি।

এখানে ক্লিক করে দেখুন ফলাফল

সার্বিক পাশের হার ৯০.১৩ শতাংশ, উচ্চমাধ্যমিকে যা রেকর্ড। গত বছর পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। এ বছর ৪ শতাংশ বেড়েছে পাশের হার।  ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার  ৫৭ জন। আগামী ৩১ জুলাই বেলা ২টো থেকে ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে। তবে আজই বিকেলে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। স্ক্রুটিনির জন্য ৫০ টাকা রিভিউয়ের জন্য ৭৫ টাকা দিতে হবে। ৩১ অগস্টের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিও করা যাবে।

চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ই মার্চ এবং পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ পর্যন্ত। কিন্তু রাজ্যে বাড়তে থাকা করোনা ভাইরাসের জেরে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। তিন দিনের পরীক্ষা অর্থাৎ ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। এর পর কয়েকবার দিন বদল হওয়ার পর অবশেষে ঠিক হয় জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় করোনা ভাইরাসের জেরে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করে দেওয়া আজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন