নজরবন্দি ব্যুরোঃ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, ঐতিহাসিক রেজাল্টে শীর্ষে কলকাতা। আজ ১৭ই জুলাই অনলাইনে ফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আগামী ৩১শে জুলাই এর মধ্যে পরিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে মার্কশিট।বিদ্যাসাগর ভবনে আজ ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রধান মহুয়া দাস। রেকর্ড গড়ে পাশ করেছে ৯০.১৩ শতাংশ ছাত্র-ছাত্রী, যা এখনও পর্যন্ত সর্বাধিক। সূত্রের খবর, উচ্চমাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা। সর্বোচ্চ নাম্বার ৪৯৯!


প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, ঐতিহাসিক রেজাল্টে শীর্ষে কলকাতা। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ই মার্চ এবং পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ পর্যন্ত। কিন্তু রাজ্যে বাড়তে থাকা করোনা ভাইরাসের জেরে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। তিন দিনের পরীক্ষা অর্থাৎ ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। এর পর কয়েকবার দিন বদল হওয়ার পর অবশেষে ঠিক হয় জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় করোনা ভাইরাসের জেরে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করে দেওয়া আজ।
গতবারের তুলনায় পাশের হার ৩.৮৪ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশের সামান্য বেশি। এবছর সবথেকে ভাল ফল করেছে কলকাতা। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনা। পরীক্ষায় পাশ করেছে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন পরিক্ষার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন রেজাল্ট আউটের কথা। পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন পরিক্ষার্থীদের। দেখুন কি লিখেছেন তিনি।
অন্যদিকে ২ দিন আগেই ফলাফল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাধ্যমিকের ফল প্রকাশের ঘোষণা করেন। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় বেশ কিছুটা কম। এ বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। পরীক্ষা শেষের একমাসের মধ্যেই করোনার কারণে থমকে গিয়েছিল গোটা রাজ্য। পরবর্তীতে ধীরে ধীরে সবটা স্বাভাবিক হতে শুরু করলেও কতদিনে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে তা নিয়ে সংশয়ে ছিল পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠিয়ে কিভাবে ঠকাচ্ছে CESC? দেখুন হিসেব।
অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে। সেই মতই আজ শিক্ষা দফতর ফল প্রকাশ করল চলতি বছরের উচ্চমাধ্যমিকের। পাশাপাশি জানানো হয়েছে আগামী ৩১ তারিখের মধ্যে মার্কশিট হাতে পেয়ে যাবেন ছাত্র ছাত্রীরা।এদিন বিকেল ৩টে ৩০ নাগাত উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের কথা ঘোষণা করেন শিক্ষা সংসদ প্রধান মহুয়া দাস।










