Ukraine : যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনে, ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দূতাবাসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময় এগোনোর সাথে সাথেই যুদ্ধের পরিস্থিতি ঘনিয়ে এসেছে ইউক্রেনে। শেষ পাওয়া খবর অনুযায়ী বুধবারের মধ্যেই এই দেশের উপর ঝাঁপিয়ে পড়তে চলেছে পুতিনের রাশিয়া। সেইমতো নিজেদের সৈন্যদেরও প্রস্তুত রেখেছে মস্কো। তাই বিপদের আভাস পেয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরার বার্তা দিল ভারতীয় দূতাবাস।

আরও পড়ুনঃ কলকাতার সঙ্গে জুড়বে শিলিগুড়ি, নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীটা

আজ সেখানকার ভারতীয় দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসারে, যেসমস্ত পড়ুয়া ও কর্মরতরা এখনও কিয়েভে রয়েছেন তাঁরা অবিলম্বে দেশের উদ্দেশ্যে রওনা দিক। তবে এখনই যাদের পক্ষে দেশে ফেরা সম্ভব নয় তাঁরা যেন নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে, সেই কথাই জানানো হয়েছে। তবে শুধু ভারতই নয়, দিনকয়েক আগে একই পথ অনুসরণ করেছে বাইডেন সরকার। রাতারাতি কিয়েভে খালি হয়েছে মার্কিন দূতাবাস।

যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনে, ভারতীয়দের ফেরার পরামর্শ 

ইউক্রেন সংকট: এক ডজন দেশ তাদের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে - BBC News বাংলা
যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনে, ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দূতাবাসের

তাই এবার যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য জারি হল বিশেষ সতর্কবার্তা। পাশাপাশি ইউক্রেন সফরেও জারি হয়েছে বিশেষ নিষেধাজ্ঞা। এই নিয়ে আমেরিকার নিরাপত্তা আধিকারিক জ্যাক সুলিভান বলেন, “হামলা হতে পারে যে কোনও দিন। আমরা যথাযথভাবে বলতে পারব না যে সেটা কোন দিন। তবে এই কথাটা বারবার অনেক আগে থেকেই বলে আসছি যে, আমরা সেই সময়সূচির মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছি।”এবার  যতই সময় এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে গোটা কিয়েভ চত্বর ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত