নজরবন্দি ব্যুরোঃ এবারের পুরসভা নির্বাচনে ফলাফলের নিরিখে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। তবে প্রথমবার শিলিগুড়ির পুরসভার দখল পেয়েছে শাসক শিবির। এরপরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই উল্লেখ করেন নিজের একাধিক পরিকল্পনার কথা।
আরও পড়ুনঃ আগামীর অধিনায়ক? টি-টোয়েণ্টি সিরিজের আগে বড় দায়িত্ব ঋষভের


এদিন শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আশীর্বাদ করেছেন। এবার কলকাতার মতো শিলিগুড়িও ঝকঝক চকচক করবে। ভিশন চাই। সবুজ আবির শুধু খেললে হবে না মনটা সবুজ করতে হবে। গঠনে, গড়নে ভাবনায়,দর্শন,চিন্তায় মননে সবুজ হন।”
সেখানকার ট্রাফিক নিয়েও তিনি জানান, এখানকার গোটা ট্রাফিক সিস্টেম কে ঢেলে সাজানো হবে। তার জন্য বিশেষ প্ল্যান করা হবে। রাস্তায় যাতে গাড়ি দাঁড়িয়ে না থাকে সেদিকেও লক্ষ্য রাখা হবে। এছাড়াও প্রত্যেকটি পাড়ার নির্দিষ্ট অংশে ছোট ছোট করে দোকান তৈরি করতে হবে।
কলকাতার সঙ্গে জুড়বে শিলিগুড়ি, ঘোষণা মমতার

তবে সেখানেই শেষ নয়। তিনি বলেন, এবার কলকাতার সঙ্গে জুড়বে শিলিগুড়ি। সেকারনে শিলিগুড়ি থেকে সরাসরি কলকাতা আসার জন্য কাজ চালু করার কথাও উল্লেখ করেন। যারফলে কিছুদিন পরেই মাত্র ৬ ঘণ্টার মধ্যে যাতায়াত করা যাবে কলকাতা থেকে শিলিগুড়ি। পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্যও ১০০ একর জমি দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। যা শুনে খুশি আপামর শিলিগুড়ি বাসী।










