নজরবন্দি ব্যুরোঃ করোনা কালেও পরীক্ষা নেবে বিশ্বভারতী! এই কঠিন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীর কথা মাথায় রেখেই রাজ্য সরকার বাতিল করেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে এই শিক্ষাবর্ষের মূল্যায়নের পদ্ধতি। বাতিল হয়েছে আইসিএসই এবং সিবিএসই বোর্ডের পরীক্ষাও।
আরও পড়ুনঃ বাংলা চলচ্চিত্রে সোনালী অধ্যায়ের অবসান, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।
দেশের প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছিলেন এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা করানোর বিষয়ে। কেন্দ্রের সিদ্ধান্তে বাতিল হয়েছে আর একাধিক স্তরের পরীক্ষা। তবে এসবের বিপরীতে হেঁটে বিশ্বভারতী ঘোষণা করেছে করোনা কালেও নিজেদের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে।
গতকাল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ৫ই জুলাই থেকে শুরু হবে এই শিক্ষা বর্ষের পাঠভবন এবং শিক্ষাসত্রের প্রি ডিগ্রি পরীক্ষা। বিশ্বভারতীর শিক্ষার্থীদের কাছে এই পরীক্ষা বোর্ডের পরীক্ষার সমতূল্য। করোনা কালে যখন রাজ্যের এমনকি দেশের প্রায় সব ক্ষেত্রে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিল করা হয়েছে সেই পরিস্থিতিতে বিশ্বভারটির এই সিদ্ধান্তে না খুশ পড়ুয়ারা।
করোনা কালেও পরীক্ষা নেবে বিশ্বভারতী! দিন কয়েক আগেই পরীক্ষা বাতিলের দাবিতে চিঠিও দিয়েছিল পড়ুয়ারা। বক্তব্য ছিল করোনা কালে চূড়ান্ত প্রস্তুতি সম্ভব হয়ে ওঠেনি। সেসবের মধ্যেই গতকাল, বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এখনো সম্পুর্ণ নির্ঘন্ট প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, পরীক্ষার্থীরা সশরীরে নয়, অনলাইনে বাড়ি বসেই পরীক্ষা দেবে।



