বাংলা চলচ্চিত্রে সোনালী অধ্যায়ের অবসান, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা চলচ্চিত্রে সোনালী অধ্যায়ের অবসান । প্রয়াত বিখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। আজ ভোরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ৭৭ বছরের এই পরিচালক।

চলছিল তার ডায়ালাইসিস। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অতুলনীয়।পুরুলিয়া জেলায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। ১৯৬৮ সালে মাত্র ১০ মিনিটের একটি তথ্য চিত্র নির্মানের মধ্যদিয়ে পরিচালক জীবন শুরু করেন।  তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম হলো গৃহযুদ্ধ, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান , তাহাদের কথা, কালপুরুষ এর মত অসংখ্য ছবি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশা করেছেন মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন