WTC Fainal: বিরাট এবার ব্যাটিং-এ ঝড় তুলবে, অজিদের সাবধান করলেন শাস্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএলে আরসিবির ম্যাচ শেষ হতেই দেরি না করে লন্ডনে উড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে গিয়ে শুরু করেছিলেন লাল বলে বিশ্বজয়ের প্রস্তুতি। টানা ২ মাস আইপিএল খেলার পর টেস্ট ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে কোনও খামতি রাখতে চাননি বিরাট কোহলি। অনুশীলনেও দেখা যাচ্ছে সেই তাগিদ।

আরও পড়ুন: চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই চোট পেলেন রোহিত! চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

ইংল্যান্ডের উইকেটে একাধিকবার টেস্ট ক্রিকেটে অফ স্টাম্পের বাইরের বলে সমস্যায় পড়েছেন বিরাট কোহলি। ২০১৪ সফরে তাঁকে নাজেহাল করেছিলেন অ্যান্ডারসব। নিজের খামতি দূর করতে কোহলি এর আগেও একাধিকবার নানারকম অনুশীলন করেছেন। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে বিশেষ অনুশীলন সারছেন কিং কহেলি।

27 1

আর তাই দেখেই ভারতের প্রাক্তন কোচ বলে দিলেন এবার বিরাট থেকে সাবধান অজিরা। বিরাট কে নিয়ে রবি বলেন, মেগা ফাইনালে কিং কোহলি-র জন্য প্যাট কামিন্সের দল চাপে থাকবে। অজিদের একপ্রকার সতর্ক করে দিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ বলছেন,

28 1
বিরাট এবার ব্যাটিং-এ ঝড় তুলবে, অজিদের সাবধান করলেন শাস্ত্রী

“অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হলে বিরাট কোহলি অন্যভাবে জেগে ওঠে। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলে ও অনেক আগে থাকতেই নিজেকে অন্যভাবে তৈরি করে। সুতরাং বিরাট যদি একবার খেলতে শুরু করে এবং ২০ রান করে ফেললে আসল মজা শুরু হবে।” শাস্ত্রী আরও বলেন,

বিরাট এবার ব্যাটিং-এ ঝড় তুলবে, অজিদের সাবধান করলেন শাস্ত্রী

26 1

“বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে খুব ভালোবাসে। আমাদের দেশে গত কয়েক বছর ভারতীয় দল এসেছে। এবং প্রতি সফরেই রান করেছে বিরাট। সেটা ওর ব্যাটিং গড় দেখলেই বোঝা যায়। আসলে বিরাট খুবই লড়াকু মনোভাবের ক্রিকেটার। তাছাড়া আমরাও বরাবর আগ্রাসনের সঙ্গে খেলতে ভালোবাসি। তাই আমার ধারণা ওভালের বাইশ গজে বিরাট এবার ব্যাটিং ঝড় তুলবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত