Rohit Sharma: চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই চোট পেলেন রোহিত! চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার পরেই শুরু হয়ে যাবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু তার আগেই ভারতীয় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপে হয়তো খেলবে না পাকিস্তান!

সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। ঠিক কী হয়েছিল? মঙ্গলবারও ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। রোহিত ছাড়া প্রথম সারির কোনও তারকাই এদিন অনুশীলনে আসেননি। ভারত অধিনায়ক এদিন সাংবাদিক বৈঠক সেরে নেটে চলে যান ব্যাট করতে।

10 2

সেখানে থ্রো-ডাউন নিতে গিয়েই যাবতীয় বিপত্তি। একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট ছেড়ে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিওর সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ প্যাড পরে বসে থাকলেও এরপর আর ব্যাট হাতে নামতে দেখা যায়নি ভারত অধিনায়ককে।

23 1

সাম্প্রতিক সময়ে বারংবার নিজের ফিটনেস নিয়ে ভুগতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে রোহিত মোট আটটি টেস্ট ম্যাচ চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন।

চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই চোট পেলেন রোহিত! চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

25

ইতিমধ্যেই যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না ভারত। তাই ভারতীয় ওপেনারের হাতে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবে সমর্থকদের উদ্বেগ বাড়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর