নজরবন্দি ব্যুরোঃ ইঙ্গিতেই ভালোবাসার ছবি। ম্যাচ চলাকালীন চওড়া হাসি ফুটল অনুষ্কার ঠোঁটে। ইশারায় ‘খেয়েছো’ কিনা জিজ্ঞেস করতেই ভাইরাল হলো ভিডিও। আর তাতেই আরও একবার প্রকাশ পেল বিরাট-অনুষ্কার প্রেমকাহিনী। আইপিএলের ম্যাচ চলাকালীন বিরাট অন্তঃসত্ত্বা স্ত্রী-র যে কতটা খেয়াল রাখছেন, তা এবার প্রকাশ্যে এল।
আরও পড়ুনঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নতুন’ দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।


ম্যাচ চলাকালীন বিরাট কোহলির এমন কেয়ারিং ভাবভঙ্গিতেই আপাতত মজে নেটদুনিয়া। অনুষ্কার সঙ্গে বিরাটের জুটি মানেই একটি নিখাদ ভালোবাসা। সেই জুটি বহুদিনই হিট। একে অন্যের সান্নিধ্যে থাকতেই পছন্দ করেন অধিকাংশ সময়। সেই সম্পর্কের সমীকরণই এবার নয়া মাত্রা পেল সিএসকে ম্যাচে। ধোনির সিএসকের বিপক্ষে খেলতে নেমেছিলেন বিরাট। সেই ম্যাচেরই একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
ইঙ্গিতেই ভালোবাসার ছবি। ভাইরাল সেই ভিডিও-তে দেখা যায়, গ্যালারি থেকে লাল ড্রেস পরে অন্তঃসত্ত্বা অনুষ্কা স্বামী বিরাটকে চিয়ার করছিলেন। ফিল্ডিং করার সময়েই বিরাট অনুষ্কার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করে তিনি ঠিক রয়েছেন কিনা, খেয়েছেন কিনা! অনুষ্কা চওড়া হাসি হেসে থাম্বস আপ দেখিয়ে জবাব দেন তিনি ঠিকঠাক রয়েছেন। সেলেব জুটির এই ইশারায় বার্তালাপ মন জিতে নিয়েছে নেট দুনিয়ার।
আগামী জানুয়ারিতেই বিরুষ্কার সংসারে নতুন অতিথি আসার কথা। আইপিএলের এই ভাইরাল ভিডিও প্রথমে টুইটারে পোস্ট করেন একজন। তিনি সেই ভিডিও পোস্ট করে লেখেন, ‘যেন একে অন্যের সঙ্গে থাকার জন্য রয়েছেন! কতটা শুদ্ধ ও পবিত্র দুজনে। ভালোবাসায় ভরপুর। অনেক শুভেচ্ছা অনুষ্কা ম্যাডাম। নিজের প্রতি যত্ন নিন।’ তারপরই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বর্তমানে বিরাটের সঙ্গেই সন্তান সম্ভবা অনুষ্কা রয়েছেন দুবাইয়ে।


গ্যালারি থেকে একাধিক ম্যাচে অনুষ্কাকে দেখা গিয়েছে স্বামী বিরাটকে চিয়ার করতে। এর আগে গত ২৭ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামী বিরাটের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অনুষ্কা শর্মা। ক্যাপশনে তিনি লিখে সন্তান ধারণের কথা সবাইয়ের সঙ্গে শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা তিনজন! নতুন অতিথি আসছে ২০২১-র জানুয়ারিতে।’ বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসর্টে বিয়ে করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



