নজরবন্দি ব্যুরোঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী করোনা আবহে কিছুটা পিছিয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। নভেম্বরের বদলে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব হবে আগামী বছরের জানুয়ারি মাসে।
আরও পড়ুনঃ চোখ খোলার চেষ্টা করছেন সৌমিত্র, আজ দ্বিতীয় দফার ডায়ালিসিস।


চলচ্চিত্র উত্সবে পিছিয়ে যাওয়ার খবর টুইট করে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, ‘করোনা আবহে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের স্টেক হোল্ডার ও সিনেমা প্রেমীদের জানানো হচ্ছে যে চলচ্চিত্র উত্সবের দিন পিছিয়ে দেওয়া হল।
আন্তর্জাতিক ফিল্ম জগতের মানুষেরাও এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন । এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি । চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।’ গোটা বিশ্ব করোনা অতিমারীর কারণে ক্ষতিগ্রস্থ । এবার এই সংক্রমণের কারণে সমস্ত দিক ভেবেই পিছিয়ে দেওয়া হল কলকাতা চলচ্চিত্র উত্সব।


এই ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্বের বিভিন্ন কলাকুশলীরা কলকাতায় আসেন এবং উত্সবে অংশ নেন । সেই সমস্ত কথা ভেবেই আপাতত ফিল্ম ফেস্টিভ্যাল পিছোনোর সিদ্ধান্ত সরকারের । আটদিন ব্যাপী এই উত্সবে দেখানো হয় দেশবিদেশের নানা বাছাই করা সিনেমা । কলকাতার এই ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব জুড়ে জনপ্রিয়







